সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসা’র সভাপতি নির্বাচিত হলেন সাবেক চেয়ারম্যান আবারক আলী


বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে গত ১১/১১/২০২৩ খ্রিঃ রোজ শনিবার মাদ্রাসা ক্যাম্পাসে এক সাধারণ সভার আয়োজন করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব তহুর মিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাহবুবুল ওয়াছে সাহেবের পরিচালনায় উক্ত সভায় এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সর্ব সম্মতিক্রমে সিঙ্গেরকাছ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সিঙ্গেরকাছ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, সিঙ্গেরকাছ বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী,৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক নন্দিত চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সফল কারিগর আলহাজ্ব আবারক আলী সাহেবকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ জমশেদ আলী।পরিচালনা কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে..
১. আলহাজ্ব আবারক আলী (সাবেক চেয়ারম্যান) সভাপতি।
২.এড. সিরাজুল ইসলাম ( শিক্ষা অনুরাগী)
৩.হাফিজ আরব খান। (বর্তমান চেয়ারম্যান ৫নং দৌলতপুর)
৪.আব্দুর রহিম (প্রতিষ্ঠাতা)
৫.আব্দুল জাহির ( অভিভাবক)
৬.শামিম খান ( অভিভাবক)
৭.আশিক মিয়া ( অভিভাবক)
৮. আবু তাহের মিসবাহ (অভিভাবক)
এবং শিক্ষক প্রতিনিধি সহ সবাইকে জনতার ডাক ২৪ ডটকম এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন,শুভেচ্ছা ও শুভকামনা।



