সিলেটের জৈন্তাপুরে ইয়াবা, ভারতীয় মদ ও মাদক বিক্রয়ের টাকাসহ ১ মহিলা আটক।


সিলেটের জৈন্তাপুরে ইয়াবা, ভারতীয় মদ ও মাদক বিক্রয়ের টাকাসহ ১ মহিলা আটক।
সালমান শাহ্ : ১১ মার্চ বুধবার রাতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক’র নির্দেশক্রমে ও ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে এস আই শফিকুল ইসলাম, এ এস আই রায়হান কবির ও এ এস আই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি এলাকায় আব্দুল জলিলের বাড়িতে পুলিশ তল্লাশি করে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা, ৮বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রয়ের ৬৫,২২০ টাকাসহ ১ মহিলাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত মহিলা হলেন জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি গ্রামের আব্দুল জলিলের স্ত্রী রিনা বেগম (৩৫) জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, বুধবার রাত ৮টার দিকে মোকামবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জলিলের বাড়ি থেকে তার স্ত্রীকে আটক করতে সক্ষম হই আটককৃত মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে মহিলার স্বামী আব্দুল জলিল মাদক ব্যবসার সাথে জরিত আছে, মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে পুলিশের অভিযান অব্যাহত আছে,, আসুন মাদককে প্রতিহত করি এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করি মাদক কারবারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সুন্দর সমাজ গড়ে তুলি।



