জৈন্তাপুরে চোরাচালান রোধে ৩ সপ্তাহের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে চোরাচালান রোধে ৩ সপ্তাহের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফুল হক


জৈন্তাপুরে চোরাচালান রোধে ৩ সপ্তাহের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরে মাদক ও চোরাচালান আর কোনভাবেই বরদাশত করা হবে না। উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি কে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি তরুন সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনপ্রতিনিধি, প্রশাসনন সহ সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। অপরাধ দমনে গাফিলতির জন্য স্হানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি আরও বলেন আগামী ৩ সপ্তাহ শুধু মাত্র প্রচার করুন, তার পর থেকে আমিও দেখে নেব চোরাচালান কিভাবে বন্ধ করা যায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আগামী ১৯ জুলাই মন্ত্রী সভার বৈঠক রয়েছে, সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী চালু করার পরিকল্পনা আছে। তবে আপনারা এমন কোন কাজ করবেন না, যার আমি মন্ত্রী সভার বৈঠকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। একই সাথে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।
Hide quoted text
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ৭ জুন মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় মরহুম মাওলানা আব্দুল জব্বার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল পরবর্তী সূধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহা, সিলেটের পুলিশ সুপার ড. মোঃ যাবের সাদেক, ১৯ বিজিবি’র উপঅধিনায়ক মেজর আব্দুল্লা আল মুমিন, জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার সুনন্দা রায়, সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব, এএসপি সার্কেল সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।
এর আগে তিনি দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার সদ্য প্রয়াত মুহতামিম মাওলানা আব্দুল জব্বার স্মরণে দোয়া মাহফিলে যোগ দেন। দোয়া পরিচালনা করেন দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা মুহাদ্দিস আল্লামা আলিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, জমিয়ত নেতা এডভোকেট মোহাম্মদ আলী, লামনীগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।



