সিলেট জেলা

জৈন্তাপুরে বাসের চাকায় পৃষ্ট হয়েমোটরসাইকেল আরোহীর মৃত্যু

জৈন্তাপুরে বাসের চাকায় পৃষ্ট হয়েমোটরসাইকেল আরোহীর মৃত্যু

জৈন্তাপুরে বাসের চাকায় পৃষ্ট হয়েমোটরসাইকেল আরোহীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী সৌখিন পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত ৮টার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল নামক স্থানে আসা যাওয়া রেস্টুরেন্টের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সিলেটের কানাইঘাট উপজেলার সুতারকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে কামরান আহমদ (২৫)। তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ জানান, সিলেট শহর থেকে মোটরসাইকেল (সিলেট- হ ১৪-৯০৬৮) করে বাড়ি যাচ্ছিলেন যুবক। দরবস্ত শ্রীখেল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌখিন পরিবহনের বেপরোয়া গতির পর্যটকবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেল সহ আরোহী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় যুবকটি। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো কাজ সম্পন্ন করে। তবে দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়,বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button