রাজনীতিসিলেট জেলা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

সিলেট প্রতিনিধি:
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সাম্প্রতিক সময়েও মিফতাহ্ সিদ্দিকীকে সিলেটের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হিসেবে দেখা গেছে।

এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি বলেন, দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবেন। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মিফতাহ্ সিদ্দিকী নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button