গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে ধ্বংস
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে ধ্বংস


গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে ধ্বংস
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি নিরাপদে ধ্বংস করেন।
স্থানীয়ভাবে জানা যায়, নয়াগাঙেরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন এবং মর্টার শেলটি ধ্বংস করেন।
পরিত্যক্ত মর্টার শেলটি ধ্বংসের ফলে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি থেকে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জনস্বার্থে পরামর্শ: এ ধরনের কোনো পরিত্যক্ত গোলাবারুদ বা সন্দেহজনক বস্তু পাওয়া গেলে সেটিতে হাত না দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত।



