সিলেট জেলা

জৈন্তাপুরে ভূমি মেলার উদ্বোধন 

জৈন্তাপুরে ভূমি মেলার উদ্বোধন 

জৈন্তাপুরে ভূমি মেলার উদ্বোধন 

জৈন্তাপুর প্রতিনিধি ঃ জৈন্তাপুর উপজেলায় ভূমি মেলা ২০২৫‘র শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫শে মে রোববার সকাল ১১ ঘটিকায় “নিয়মিত ভূমি উন্নয়ন  কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলায় স্বাগতিক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। আলোচনা শেষে ভূমি অফিসে প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতাদের জন্য সেবা ও পরামর্শ হেল্প ডেস্কের উদ্বোধন করেন প্রধান অতিথি।

 

Related Articles

Leave a Reply

Back to top button