আন্তর্জাতিক

ভূমিকম্পের সময় বেশির ভাগ মানুষ ছিলো ঘুমন্ত

ভূমিকম্পের সময় বেশির ভাগ মানুষ ছিলো ঘুমন্ত

 অনলাইন ডেস্ক:তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানা  ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছয় শতাধিক হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। অনেকে এখনো আটকে পরে আছেন ধ্বংসস্তূপে।
ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমন্ত ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। অনেকে মারা গেছেন।

জানা গেছে সাইপ্রাস ও মিশরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কে দিয়ারবাকির শহরসহ ১০টি শহরে ভূমিকম্প আঘাত হেনেছে।

অনেক ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালে শিশুসহ আহত মানুষদের চিকিৎসা চলছে। উল্লেখ্য স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

কর্মকর্তারা বলছেন, অন্তত এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।

ভূমিকম্পে তুরস্কে শক্তশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় ভুক্তভোগীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত পুরো তুরস্ক। ভূমিকম্পে বহু ভবন ধ্বসে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এএফএডি ও পুলিশবাহিনীর সদস্যরা।

এরই মধ্যে দেশটির সরকার ‘লেভেল-৪ সংকেত’ দিয়ে জরুরি অবস্থা জারি করেছে। এর সঙ্গে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button