রাজনীতিসিলেট জেলাসিলেট বিভাগ

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

জনতার ডাক :: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে কুচক্রীমহলের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট সদর উপজেলার শাহপরান গেইটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমেদ ও সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ।

প্রধান অতিথি বক্তব্যে জুয়েল আহমদ বলেন, আওয়ামী সরকার দেশে সন্ত্রাসের যে রাজত্ব কায়েম করেছে তা দুর্বার আন্দোলনের মাধ্যমে অচিরেই ধ্বংশ হবে। সন্ত্রাসের রাজত্ব থেকে এদেশের খেটে খাওয়া মানুষ পরিত্রাণ চায়।
তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে কুচক্রীমহলের অব্যাহত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সদর স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের সোচ্চার ও দাঁতভাঙ্গা জবাব দিতে উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান।

মিছিল ও সমাবেশে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিপন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাবুদ্দিন আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নিজাম আহমদ প্রমুখ।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button