সিলেট জেলা

গোয়াইনঘাটে মিসবাহ উদ্দিনের উপর হামলার প্রতিবাদ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে সভা অনুষ্ঠিত

জনতার ডাক::সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি ও তোয়াকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, উপজেলা ছাত্রলীগ নেতা মিসবাহ উদ্দিনের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪ টায় তোয়াকুল বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তোয়াকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে তোয়াকুল বাজারে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তোয়াকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি রেজাউল করিম।

তোয়াকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মিসবাহ উদ্দিনের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলায় শিকার মিসবাহ উদ্দিনের বড় ভাই ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের মেম্বার আলা উদ্দিন বলেন, চলতি মাসের ৪ তারিখ রাত সাড়ে ১২ টার দিকে আমার ভাই মিসবাহ উদ্দিনকে তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের নঈম উল্লাহ’র ছেলে সেলিম মিয়া, আয়াত উল্লাহ’র ছেলে মো. সোলেমান মিয়াসহ আরো কয়েকজন সন্ত্রাসী মিলে লাকী গ্রামস্থ আমার ছোট ভাই জখমী মিসবাহ উদ্দিনের বাড়ীর উত্তর পূর্বে দিকে ব্রিজের উপর অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মিসবাহ।

প্রতিবাদ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. কামাল হোসেন।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, ইউপি সদস্য লোকমান আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. তাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল মোমিন জাহেদ, উপজেলা ছাত্র লীগ নেতা, মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, তোয়াকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফয়জুল আম্বিয়া, তোয়াকুল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক সাদিকুর রহমান।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button