চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ

শুক্রবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে ।
আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় প্রতিবেশী এক বখাটে নির্মাণাধীন বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্র জানায়, শিশুটি কিশোরগঞ্জ এলাকায় তার দাদার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। শিশুটির বাবা-মা আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। গত শনিবার শিশুটি তার দাদির সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন। পরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী এক বখাটে তাকে জুস খাইয়ে কৌশলে একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলায় নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই বখাটে। বাসায় ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় রাতেই শিশুটিকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয় । পরে সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) রকিবুল হাসান বলেন, শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানালেও ধর্ষকের ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।



