ইসলামসিলেট জেলা

জকিগঞ্জ সরকারি কলেজ শিবিরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ সরকারি কলেজ শিবিরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ সরকারি কলেজ শিবিরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ সরকারি কলেজ শিবিরের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ রমাদান কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।
কলেজ শাখা সভাপতি সাকিব আহমদের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারির আবু আহমদ আবিদের পরিচালনায় অনুষ্ঠিত “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুর্ব শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুর্ব ছাত্র শিবিরের প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক আবুল কালাম ইউসুফ।
স্থানীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি খালিদ হাসান চৌধুরী রাহী, উপজেলা সেক্রেটারি নাজিম আহমেদ চৌধুরী, জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও আইআইসিএস সিলেটের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান মাছুম, সাবেক ছাত্রনেতা ও সুলতানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. গোলাম কিবরিয়া, জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল ইনচার্জ মাওলানা শাহরিয়ার হোসেন, উপজেলা শিবিরের প্রকাশনা সম্পাদক গিলমান আহমেদ চৌধুরী, পৌর শাখা শিবিরের সভাপতি আব্দুল হাফিজ প্রমুখ।

সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং লাইলাতুল কদর অনুসন্ধানের বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, রমজান শুধু সংযমের মাস নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম সময়।
পরিশেষে মাওলানা শাহরিয়ার হোসেনের দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Back to top button