জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৯% জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন
জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৯% জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন


জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার
পাশের হার ৬৯% জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন
জৈন্তাপুর প্রতিনিধি ঃ এ বৎসরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জৈন্তাপুর উপজেলা ১৮২৫ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৫৭ জন, ৩৪ টি জিপিএ-৫ সহ পাশের হার ৬৯%।
সারা দেশের ন্যায় ২০২৪ সালের জৈন্তাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৬টি স্কুল থেকে ১৪৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ৯৫১ জন এর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ২২ জন।
জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৯টি জিপিএ সহ ৮২.৬৯% পেয়ে উপজেলার মধ্যে সেরা স্কুল হিসেবে প্রশংসা কুড়িয়ে নেয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিনে ( ভোকেশনাল) শাখায় এ বছর জৈন্তাপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠান থেকে ২০১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৭০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পাশের হার ৮৪.৫৮%। জিপিএ -৫ পেয়েছে মোট ১২ জন, এর মধ্যে সারিঘাট উচ্চ বিদ্যালয় ( ভোকেশনাল) শাখা থেকে জিপিএ -৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯৮.০৮% ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় এ বছর ৪টি প্রতিষ্ঠান হতে ১৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩৬ জন, পাশের হার ৮৪%।



