জৈন্তাপুরে পুলিশের অভিযানে মদ- গাঁজা সহ গাড়ী আটক
জৈন্তাপুরে পুলিশের অভিযানে মদ- গাঁজা সহ গাড়ী আটক


জৈন্তাপুরে পুলিশের অভিযানে মদ- গাঁজা সহ গাড়ী আটক
জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬১৫ বোতল ভারতীয় মদ ও ৮ কেজী গাঁজা আটক।
পুলিশ সূত্র জানা য়য়, ভারতের মুক্তাপুর হতে ডিবিরহাওর কদমখাল রোড দিয়ে একটি জীপগাড়ি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে আসছে মাদক ব্যবসায়ী দলের সদস্যরা। এমন সাংবাদের পরিপ্রেক্ষিতে ১৯ মে রবিবার রাত ২টায় ডিবির হাওর কদমখাল রোডে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম, এএসআই দ্বীপক সূত্রধর সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের জীপ গাড়িকে গতিরোধ করলে চালকসহ অজ্ঞাতনামা ৩ জন মাদাক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সহ গাড়ীরেখে পালিয়ে যায়। পরে পুলিশ জীপ গাড়িতে তল্লাশী চালিযে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ ও ৮কেজি গাঁজা উদ্ধার করে জীপগাড়ি সহ থানায় নিযে আসে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে একটি গাড়ী সহ ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ৮ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জৈন্তাপুর থানায়।



