অপরাধআইনসিলেট জেলা

জৈন্তাপুরে সেনা বাহিনীর চেকপোষ্টে ৬১ বোতল ভারতীয় মদসহ ডিআই ট্রাক আটক

জৈন্তাপুরে সেনা বাহিনীর চেকপোষ্টে ৬১ বোতল ভারতীয় মদসহ ডিআই ট্রাক আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট তামাবিল সহাসড়কে সেনা বাহিনীর অস্থায়ী ক্যাম্পের সম্মুখে চেকপোষ্টে গাড়ী তল্লাশি কালে ৬১ বোতল ভারতীয় মদ সহ একটি (ডিআই) মিনি ট্রাক আটক করা হয়েছে।

বিজিবি, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের চোঁখ ফাঁখি দিয়ে ও শেষ রক্ষা হলো না মাদক কারবারিদের অবশেষে  ৪ ডিসেম্বর বুধাবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ২৭ বীর ল্যান্স কর্পোরাল মাসুদ এর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোষ্টে ডিউটি  চলাকালীন সময়ে মিনি ট্রাক (ডিআই ট্রাক) কে সন্দেহ হলে গতিরোধ করা হয়। সেনা বাহিনীর সিগন্যাল পাওয়া মাত্র চালক ডিআই ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়।

সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মিনি ট্রাক (ডিআই ট্রাক) তল্লাসী করে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩৭৫ মিলি’র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলি’র ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি’র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি’র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সেনা সদস্যরা জৈন্তাপুর থানায় মদ সহ মিনি ট্রাক (ডিআই ট্রাক) আটকের সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার এস আই শংকর দেব সঙ্গীয় ফৌস নিয়ে চেকপোষ্ট পৌঁছালে ৬১ বোতল সহ মিনি ট্রাকটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এঘটনায় তদন্তপূর্বক মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button