দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভারতীয় অফিসার চয়েজ ও রয়েল স্টেগ মদ সহ ০১ জন গ্রেফতার


জনতার ডাক :: গত ০৪/০৯/২০২২খ্রি: তারিখ গোপন সংবাদে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট নেতৃত্বে এসআই আবুল হোসেন, এসআই শশধর বিশ্বাস, এএসআই মোঃ আমিনুর রহমান, এএসআই শেখ সাদী, এএসআই রিটন দেব সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল তথা দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর হইতে রেলস্টেশনগামী লিংক রোডস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এর পিছনে পাকা রাস্তার উপর হইতে ১। মো: তুষার মিয়া (১৯), পিতা-ইয়ার হোসেন, মাতা-তাছলিমা বেগম, সাং-আইনতা (পশ্চিমপাড়া), ডাক-দোলেশ্বর, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমানে-পঞ্চবটি (নুর উদ্দিনের বাসা), থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ’কে আটক করেন। তখন স্বাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামী ১। মো: তুষার মিয়া (১৯) এর ডান হাতে থাকা কালো ও ধূসর বর্ণের একটি হাতলযুক্ত পিঠে বহন করার ব্যাগ যাহাতে রক্ষিত (ক) ০৩ বোতল ভারতীয় তৈরী মদ, যাহার বাজার মূল্য অনুমান =৩০০০/- টাকা এবং (খ) কাচের তৈরী ০১ বোতল ভারতীয় তৈরী মদ, , যাহার বাজার মূল্য অনুমান=২৫০০/- টাকা জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৯/২০২২খ্রি:, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৪(ক)/৪১ রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মো: কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।



