সারাদেশ
দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে চাপা দিল ট্রাক

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাইদুল। এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি ময়মনসিংহ জেলায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে পুলিশ



