আন্তর্জাতিক
পাকিস্তানে বোমা হামলায় ট্রেনের আট বগি লাইনচ্যুত, আহত ১৫


অনলাইন ডেস্ক::পাকিস্তানে এক বোমা হামলায় একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
পাকিস্তানের স্থানীয় প্রশাসন জানায়, হামলার শিকার ট্রেনটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দিকে যাচ্ছিল। পথে বোলান জেলা পাড়ি দেওয়ার সময় হয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনের ইঞ্জিনসহ আটটি বগি।
জানা যায়, ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থল প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ কঠিন হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
এদিকে, এই বোমা হামলার দায় স্বীকার করেছে ওই অঞ্চলের এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।



