অপরাধআইনসিলেট জেলা

ভোটকেন্দ্রে ছাত্রদল নেতা হত্যা প্রধান আসমি  গ্রেফতার

ভোটকেন্দ্রে ছাত্রদল নেতা হত্যা প্রধান আসমি  গ্রেফতার

 

বালাগঞ্জ প্রতিনিধি:বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামী পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মীরেরময়দান বাংলাদেশ বেতারের কেন্দ্রের সামনের সড়ক থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হুসেন নুরুকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৮ টায় বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাঁধা প্রদান করায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিআর মামলা (নং ০২/২০১৯) দায়ের করেন।
এদিকে ২৬ অক্টোবর শনিবার স্থানীয় আজিজপুর বাজার হতে উক্ত মামলার ৫নং আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খলকু মিয়াকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯।
র‍্যাব-৯ এর একটি সূত্র আমির হোসেন নুরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান রাত সাড়ে ৮ টার দিকে বালাগঞ্জ থানা পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া জানান-বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীরমীরের ময়দান এলাকা থেকে সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি আমির হুসেন নুরুকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি দল গ্রেফতারের পর রাতেই বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button