অপরাধআইনসারাদেশ

মাদ্রাসা ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

মাদ্রাসা ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী::নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসার পাশাপাশি ঘোড়াশাল বাজার সমিতির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, এমদাদুল হক বুবু দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারে বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে হাত দেওয়াসহ ধর্ষণের করে আসছিল। এবং এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভিতিও দেখানো হতো।

গত শনিবার বিকেলে ১০ বছরের এক শিক্ষার্থীকে একই কায়দায় ধর্ষণের চেষ্টা করলে ওই শিক্ষার্থী ছুটে গিয়ে মাদ্রাসার প্রিন্সিপালকে জানালে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ থানা পুলিশকে অবগত করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বুলু আত্মগোপনে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম জানান, অফিসার ইনচার্জের নির্দেশে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button