সারাদেশসিলেট জেলাস্পেশাল
শনিবার সিলেট আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক একদিনের সংক্ষিপ্ত সফরে শনিবার সিলেট আসছেন।মন্ত্রী ওইদিন সকাল ১১টা ৪০ মিনিটের সময় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে (নং- ৬০১) ঢাকা থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থানের পর দুপুর ১.৩০ মিনিটে দক্ষিন সুরমাস্থ কুশিয়ারা কনভেনশন সেন্টারে আব্দুস সামাদ আজাদ স্কুয়ারে ডিস্ট্রিক্ট কনফারেন্সে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে (নং-১৩৮) ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।



