শিবগঞ্জে ছোট ভাইকে জিম্মি করে ছাত্রলীগ কর্মীকে খুন

নিজস্ব প্রতিবেদক :নগরীতে দুবৃত্তদের হামলায় জাকরিয়া মোহাম্মদ মাসুম (২২) নামের এক ছাত্রলীগ খুন হয়েছেন। বুধবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাছুম সুনামগঞ্জের জেলার শন্তিগঞ্জের মাসুক মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত জাকরিয়া মাসুম আনোয়ারুজ্জামান গ্রুপের অনুসারী।সে সিলেট জেলা ছাত্রলেীগের রাজনীতির সাথে জড়িত। স্থানীয় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী ও তার অনুসারীরা মাসুমকে বুধবার দুপুরে শিবগঞ্জ এলাকায় ছুরিকাঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়।গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূসা জানান, মাসুম আহমদ নামের এক যুবক খুনের খবর পাওয়া গেছে। সে নগরীর কালিঘাট এলাকায় পিয়াজের ব্যবসা করতো। বুধবার দুপুরে শিবগঞ্জ এলাকায় কযেকজন যুবক তাকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় ।ধারণা করা হচ্ছে হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।




