সিলেটে যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাবনা
সিলেটে যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাবনা


সিলেটে যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাবনা
শনিবার(৪ অক্টোবর) দুপুরে সিলেটের আম্বরখানাস্থ এক অভিজাত হোটেলের বেঙ্কুয়েট হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সিলেট জেলা ও মহানগর-এর উদ্যোগে “সিলেটে যানজট নিরসনে টেকসই সমাধান” শীর্ষক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপি-এর পক্ষ থেকে ২৭ দফা প্রাথমিক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক।
তিনি বলেন, “সিলেটের যানজট শুধু একটি নগর সমস্যা নয়, এটি নাগরিক জীবন, অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই অংশগ্রহণমূলক নীতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।”
এনসিপির উপস্থাপিত ২৭ দফা প্রস্তাবনার মূল দিকগুলো হলো- অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন ও গবেষণাভিত্তিক তথ্য প্রকাশ, যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন, গ্যারেজ তালিকা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড, চার্জিং স্টেশন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ফি নির্ধারণে আলোচনা ও রেকার ফি বৈষম্য দূরীকরণ, পরিবেশবান্ধব ডিসপোজাল ও চার্জিং নীতি গ্রহণ, সড়ক প্রশস্তকরণ ও অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থানান্তর, উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধতা ও হাসান মার্কেট সংস্কার, হকার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ট্রাফিক সিস্টেম প্রবর্তন ও টার্মিনাল স্থানান্তর, মাজার এলাকা ব্যবস্থাপনা ও যানবাহনের জন্য আলাদা লেন চালু, নির্দিষ্ট রোডে যানবাহনের সীমা নির্ধারণ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ, ট্রাফিক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু, পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি নিশ্চিত করা।
প্রেস কনফারেন্সে বক্তারা আশা প্রকাশ করেন যে, সিলেটের যানজট সমস্যার টেকসই সমাধানে এই ২৭ দফা প্রস্তাবনা স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করবে।



