রাজনীতিসিলেট জেলা

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ এর কৃতজ্ঞতা প্রকাশ

জনতার ডাক ::: সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত কমিটির সদস্য সচিব নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, সিলেট জেলা শাখার সংগ্রামী আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ভাই ও সংগ্রামী সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কমিটি অনুমোদন কালিন সময়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এতে আমি আপনাদের কাছে চিরঋণী। চিরকৃতজ্ঞ।

সদর উপজেলার অন্তর্গত ৯ টি ইউনিয়নে প্রাণপ্রিয় সংগঠনকে সুসংগঠিত-গতিশীল ও আগামী আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত করতে আপনাদের দিকনির্দেশনা,পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।

পরিশেষে আমি আমার প্রাণপ্রিয় নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি-বিদেশে সুচিকিৎসা ও দেশনায়ক মজলুম জননেতা জনাব তারেক রহমানের নামে প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ-জিন্দাবাদ।

       জুয়েল আহমদ
সদস্য সচিব
সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button