গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১০, আটক ২
গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১০, আটক ২


গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১০, আটক ২
গোয়াইনঘাট (সিলেট) থেকে : সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধে আহারকান্দি বাজারে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত দুই জনকে পুলিশ আটক করেছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আলী উরফে আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তার লাশ ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার সকালে আহারকান্দি বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের আত্মীয়স্বজনরা। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



