সারাদেশসিলেট জেলা

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-এ শহীদ  পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান 

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-এ শহীদ  পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান 

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-এ শহীদ 

পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান 

জৈন্তাপুর  প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-এর বর্ষপূর্তি  উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ই আগষ্ট মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার(মাধ্যমিক)

মো: আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত  মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

এসময় বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক  জুলাই গণঅভ্যুত্থানের বিভিষিকাময় মূহুর্তের স্মৃতিচারণ করেন। তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ মীর মুগ্ধ সহ সকল শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন সূর্য উদিত হয়েছে। তাদের এই আত্নত্যাগের সঠিক মূল্যয়ন করতে হলে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলে হবে। এসময় বক্তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার বাস্তবায়নের ও দাবী জানান  এবং আহত সকল জুলাই যোদ্ধাদের রোগমুক্তি কামনা করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে জৈন্তাপুরে আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ শিকদার, মো আসআসুদুর রহমান আল ফারুক  ও জুলাই আন্দোলনে ছাত্র প্রতিনিধি তারেকুর রহমান ইলিয়াস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঝিনুক,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার বিলাল, এনসিপি জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী প্রনব দাস, এনসিপির সদস্য সচিব কামরুল হাসান, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে মো নুরউদ্দিন, আলমাস আহমেদ, মাসুদ আহমেদ, মাহমুদ হোসাইন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীবৃন্দরা। অনুষ্ঠান শুরুতে বড় পর্দার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠানে সম্প্রচার করা হয়।

 

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button