সিলেট জেলা

জৈন্তাপুরে বালু শ্রমিকদের উপর হামলা প্রতিবাদ

জৈন্তাপুরে বালু শ্রমিকদের উপর হামলা প্রতিবাদ

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড়গাং নদীর লিজকৃত বালু মহালে শ্রমিকদের কাজে বাধা প্রদান, মারপিট ও চাঁদা দাবির অভিযোগে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বারকি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৃহত্তর জৈন্তাপুর উপজেলা নৌকা ও বারকি শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্য ও বারকি শ্রমিকেরা বড়গাং নদীর লিজকৃত বালু মহাল থেকে বৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। সম্প্রতি এলাকার কয়েকজন ব্যক্তি শ্রমিকদের নিকট নৌকা প্রতি এক হাজার টাকা করে চাঁদা দাবি করলে শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি প্রকাশ করলে অভিযুক্তরা শ্রমিকদের ওপর নানা ধরনের হুমকি ও নির্যাতনসহ হয়রানি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়, ৩ অক্টোবর শনিবার সকালে জামাল আহমদ, তাজুল ইসলাম, শাহিন আহমদ, হেলাল এবং রহিম উদ্দিন (বলাই)-সহ ৯/১০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রূপচেং এলাকার বড়গাং নদীর লিজকৃত বালু মহালে জোরপূর্বক প্রবেশ করে বালুর নৌকা থামিয়ে চাঁদা দাবিকরে এবং শ্রমিক দের উপর হামলা করলে টাবুল বিশ্বাস নামে এক বারকি শ্রমিক গুরুত আহত হয়। দৈনিক এই চাঁদা না দিলে বালু উত্তোলন চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দেন জামাল আহমদ, তাজুল ইসলাম সহ সংঙ্গবদ্ব একটি গ্রæপ। পরে শ্রমিকদের বালু উত্তোলন কাজ জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ ও অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে জামাল আহমদ এর কাছে কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকেও প্রাণনাশের হুমকি দেয় এবং মারপিটের উদ্যত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সভাপতি ও অন্যান্য শ্রমিকেরা রক্ষা পান। আহত শ্রমিক টাবুল বিশ্বাসকে পরবর্তীতে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
এব্যপারে বড়গাং নদীর ইজারাদার সিদ্দিক আহমেদ বলেন, আমি এই নদীটি সরকারকে টাকা দিয়ে লিজ নিয়েছি। কিন্তু কিছু দিন থেকে একটি চক্র আমার লিজকৃত নদী থেকে বালু উত্তোলণে বাধা দিয়ে আসছে এবং বারকি শ্রমিকদের কাছে নৌকা প্রতি এক হাজার টাকা দাবী করে, যা সম্পূর্ণ অবৈধ। আমি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করি। উপরদিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা’র সঙ্গে এব্যপারে যোগাযোগ করলে তিনি বলেন, শ্রমিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button