সিলেট নগরীতে স্বামী-স্ত্রী রহস্যজনক মৃত্যুর
সিলেট নগরীতে স্বামী-স্ত্রী রহস্যজনক মৃত্যু


জনতার ডাক :সিলেট নগরীতে স্বামী-স্ত্রী রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। (১৮ ডিসেম্বর) বুধবার সকালে সিলেট নগরীর চালিবন্দর এলাকায় কলোনীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রুবেল আহমদ(৩০) ও রাজনা বেগম(২৫) দম্পতি।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, বুধবার সকালে স্ত্রী রাজনা বেগম তাদের কলোনীতে মারা যান। স্বামী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর স্বামী রুবেল মিয়া মারা যান। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদের শরীরে আঘাতের চিহ্ন বা আত্মহত্যা করেছেন বলে কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, রুবেল আহমদ নিজেকে রুমেলা হিজড়া নামে পরিচয় দিয়ে থাকতো। সে একজন পুরুষ লোক ও তাদের দুটি সন্তান রয়েছে।,
দুজনের মরদেহ সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তে শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে



