সিলেট জেলা

হরিপুরে ডিআই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

হরিপুরে ডিআই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

হরিপুরে ডিআই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ঃ সিলেট তামাবিল মহাসড়কে ডিআই ট্রাক কেড়ে নিল সিলেট গ্যাস ফিল্ডের এক কর্মকর্তার জীবন।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুলের উমনপুর (গ্যাস ফিল্ড ৮নং কুপ) এর সাম্মুখে হরিপুর মুখি দ্রæতগামী ডিআই ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় জনতা এগিয়ে গিয়ে মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মটর সাইকেল আরোহী সিলেট গ্যাস ফিল্ডের তৃতীয় গেইট জরুরী কাজে যান, সেখান থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফেরারপথে দূর্ঘটনার কবলে পড়েন। তিনি জৈন্তাপুর উপজেলা উমনপুর গ্রামের মরহুম ঈসা মেম্বারের ছেলে  মইনুল হুসেন আয়ানী (৫৫)। তিনি সিলেট গ্যাস ফিল্ডে লিঃ এর উপ-ব্যবস্থাপক (সার্ভিসেস) পদে ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম (পিপিএম) দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে ডিআই ট্রাকটি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রয়েছে।

 

জৈন্তাপুরের ফিসারী হতে মৃতদেহ উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহসড়কের কাটাগাং হাইওয়ে থানার সন্নিকটে ফিসারী হতে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

১৪ জুন শনিবার বিকাল ৪টায় স্থানীয় জনতা পানিতে ভাঁসা অবস্থায় একটি লাশ দেখতে পান,  বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভহিত করলে তিনি পুলিশকে সংবাদ দেন।

এলাকাবাসী জানান, বিদুৎতের লাইনে শর্ট লেগে লোকটি মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন। মৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের জামাল উদ্দীনের ছেলে ফাহাদ আহমেদ (৩৫)। তিনি কাটাগাং এলাকায় ফিসারী লীজ নিয়ে মাছ চাষ করছেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে বিদুৎতিক লাইনে শর্ট লেগে তার মৃত্যু হতে পারে। অধিকত্বর তদন্তের জন্য লাশ সিলেটে প্রেরণ করা হবে।

 

 

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button