অপরাধ

দাসপাড়ার ০৪ নাম্বার রোডে জনতার হাতে আটক টমটম চুর।

জনতার ডাক: দীর্ঘদিন থেকে দাসপাড়া ০৪ নাম্বার রোডে রাতেরবেলা নিরিবিলি থাকার কারণে অনেক মানুষ চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এর কারণে এলাকার মানুষ খুবই সচেতন ভাবে চলাফেরা করেন রাতের বেলা। আজ রাত আনুমানিক ০১ টার দিকে খালি টমটম পেয়ে উৎপেতে থাকা নামকরা চুর আমির আলী টমটম ড্রাইভার এর গলায় চাকু ধরে টাকা-পয়সা ও টমটম হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন অবস্থায় টমটম ড্রাইভার জান বাঁচানোর জন্য চিৎকার করে দৌড়াতে থাকে, তার চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে বের হয়ে হাতেনাতে চোরকে আটক করে, এবং গণধোলাই দিয়ে চোরকে পুলিশের হাতে সোপর্দ করে। খবর নিয়ে জানা গেছে, চুর আমীর আলীর বাড়ি দাসপাড়া ড্রিম সিটির পাশে। এবং তার পিতা ও নামকরা চুর ছিল।চুর আমির আলী আটক হওয়াতে জনমনে শান্তি বিরাজ করছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button