যৌন হয়রানির অভিযোগে হাসপাতাল মালিক-চিকিৎসক কারাগারে


জনতার ডাকঃ লক্ষ্মীপুরের রায়পুরে নারী স্টাফকে যৌন হয়রানির অভিযোগে একটি হাসপাতাল মালিক ও চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালতে।
বুধবার (৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) সিরাজুদ্দৌলাহ কুতুবী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন রায়পুর পৌর শহরের নিরাময় হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান মুন্সী ও চিকিৎসক মো. আসাদুজ্জামান।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নয় মর্মে আদালতে জামিন আবেদন করেন। এতে প্রথমে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু বাদী ঘটনার ভিডিও আদালতকে দেখান। ভিডিও দেখে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
মামল এজাহার সূত্র জানায়, চলতি বছর ২৪ মে মিজানুর রহমান এক তরুণী স্টাফকে যৌন হয়রানি করে। আসাদুজ্জামান ঘটনাটি জেনেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আদালতের বিচারক তারেক আজিজের দৃষ্টিগোচর হয়। ২৯ মে বিচারক এ ঘটনায় মামলা রুজু করার জন্য রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন। এর প্রেক্ষিতে ৯ জুন তাদের বিরুদ্ধে মামলা হয়।



