সিলেট জেলাস্পেশাল

অচল পাথর কোয়ারী সচল করার দাবিতে শ্রমিকদের সাথে চেয়ারম্যান ফারুক আহমদ’র একাত্মতা ঘোষণা

গোয়াইনঘাট থেকেঃ  গোয়াইনঘাট উপজেলার পাথর শ্রমিকদের সাথে তাদের সকল দাবি-দাওয়া আদায়ে একাত্মতা ঘোষণা করেছেন গোয়েনঘট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।
আজ বুধবার দুপুরে জাফলং এর মামার বাজার পয়েন্টে অচল পাথর কোয়ারী সচল করার দাবিতে শ্রমিক-ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে বিশাল সভায় তিনি এ একাত্মতা ঘোষণা করেন।
অচল পাথর কোয়ারী সচল করার দাবিতে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই মামার বাজার পয়েন্টে খন্ড খন্ড মিছিল সহকারে ব্যবসায়ী শ্রমিকরা জড়ো হতে শুরু করে।
সভায় উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না। সাধারণ মানুষের কাজের ব্যবস্থা করে তারপর প্রশাসনকে পর্যটন করার আহ্বান জানাই। পর্যটনের জায়গা রেখেও সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী চালু করার যথেষ্ট জায়গা আমাদের রয়েছে, সেই জায়গাগুলো থেকে অনতিবিলম্বে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়ার জন্য জোর আহ্বান জানিয়ে তিনি আগামী দিনে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে সকল আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button