সারাদেশস্বাস্থ্য

ওয়াশিংটন প্রবাসী যশোরের ছেলে রবিউল করোনা আক্রান্ত, রোগ মুক্তি কামনা

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের ছেলে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি প্রবাসী মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম রবিউল ইসলাম রাজু করোনা আক্রান্ত হয়ে নিজ বাসাতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
করোনাকালে বিদেশে থেকেও দেশের মানুষের জন্য নানাভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। লকডাউনে ঘরবন্দি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি তার বোন ও দুলাভাই সকলে কোভিড-১৯ পজেটিভ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সকলের রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button