করোনা: সিলেট অঞ্চলে নতুন করে আক্রান্ত হলেন আরো ১৩ জন

জনতারডাক: রোববার সিলেট অঞ্চলে নতুন করে আক্রান্ত হলেন আরো ১৩ জন। ১৭ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো ১৩ টি রিপোর্ট আসে পজেটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ৭৫ টি। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার রাতে সিলেট প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।
নতুন করোনা আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করা হয়েছে।
একই দিন রোববার সকালে (১১ টা পর্যন্ত) ঢাকায় পাঠানো নমুনা রিপোর্ট থেকে সিলেটে আরো ২৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রোববার ঢাকার রিপোর্ট আসার পর সিলেট অঞ্চলে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন শতক অতিক্রম করে চার শতকে পৌছে। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে সংগৃহিত নমুনা থেকে আরো যুক্ত হওয়ায় বর্তমানে এই সংখ্যা ৪১৩ পৌছে গেলো।
এর আগে শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।



