বিদ্যুৎ/জ্বালানি
কানাইঘাট নলকুপ দিয়ে গ্যাস বের হয়াতে এলাকায় আতংকিত


কানাইঘাট থেকে, আকিকুর রহমান : কানাইঘাট থানার ৭ নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন পরিষদের অন্তগর্ত আল হেরা দাখিল মাদ্রাসায় নলকুপ স্থাপনের সময় নলকুপের পাইপ দিয়ে গ্যাস বের হওয়া সুরু হয়। প্রায় ৩০/৪০ ফুট উপর দিয়ে গ্যাস বের হওয়ায় মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা গণ খুব আতংকিত ছিলেন। প্রধান শিক্ষকে পরামর্শে নলকুপের পাইপ লাইন বের করে আনেন স্থাপন কারি মিস্ত্রি।এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল প্রতিষ্ঠানটি ও সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক গন।




