সারাদেশ
শার্শার নাভারনে “আমার পন্য আমার দেশ গড়ব বাংলাদেশ” নামক সেমিনার অনুষ্ঠিত
আজিজুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : আমদানী নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত ইলেক্ট্রনিক্স পন্যের উপর আস্থা রেখে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান নিয়ে শার্শার নাভারনে দেশীয় ইলেক্ট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হল “আমার পন্য আমার দেশ, গড়ব বাংলাদেশ” নামক সেমিনার। মঙ্গলবার নাভারন বাজারে সাতক্ষীরা মোড়ে মিনিস্টার মাইওয়ানের নিজস্ব শো-রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভারন বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, শার্শা থানার সেকেন্ড অফিসার এস আই মামুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাসিম রেজা, শো-রুম বিনিয়োগকারী আব্দুল মোতালেবসহ সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।




