গণধর্ষণ মামলার ধর্ষক রায়হান উদ্দিন গ্রেফতার

জনতার ডাক ::গত ১৬/০৯/২০২১ইং বাদিনীর মেয়ে ভিকটিম সুচিনা বেগম (১৭) এর সহিত মোবাইল ফোনে পরিচয় হওয়া সুবাদে আসামী ১। রায়হান উদ্দিন (২০), পিতা-ইমাম উদ্দিন, মাতা-নাজমা বেগম, সাং-নন্দিরগাঁও, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট তাহাকে দেখা করার কথা বলিয়া দক্ষিণ সুরমা থানাধীন মুছারগাঁওস্থ বাদিনীর ভাড়াটিয়া বাসা হইতে ডাকিয়া দক্ষিণ সুরমা থানাধীন বাইপাস রোডে নিয়া গিয়া পূর্ব হইতে সেখানে রাখা একটি সিএনজি অটোরিক্সায় অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগীতায় জোরপূর্বক তুলিয়া নিয়া এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন ছালিয়া এলাকার সালুটিকর পুরাতন খেয়াঘাটস্থ শামীম মিয়ার আলজান্নাত ইষ্টার্ন ক্রাশার মিলের ভিতরে নিয়া যায়। অত:পর ২নং আসামী কবির হোসেন (২৫) আলজান্নাত ইষ্টার্ন ক্রাশার মিলের স্টাফদের অবস্থানের কক্ষে নিয়া ভিকটিম সুচিনা ও ১নং আসামী রায়হানকে সেখানে রাখে। অত:পর আসামী রায়হান উদ্দিন উক্ত কক্ষে ভিকটিম সুচিনা বেগম (১৭) কে আটক রাখিয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ২নং আসামী কবির হোসেন, ১নং আসামী রায়হান উদ্দিনকে কক্ষ হইতে বাহির করিয়া দিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। স্থানীয় জনগন ভিকটিমকে উক্ত কক্ষে দেখিতে পাইয়া সন্দেহবশত: আটক করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলে, তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার বিষয়টি তাহাদেরকে জানাইলে, তাহারা স্থানীয় পুলিশ’কে অবগত করেন। পরবর্তীতে ১৭/০৯/২০২১ইং তারিখ বেলা অনুমান ০২:০০ ঘটিকার স্থানীয় পুলিশ টিম ঘটনাস্থলে আসিয়া আসামী রায়হান ও ভিকটিম সুচিনাকে সালুটিকর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশ সালুটিকর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হইয়া ভিকটিম এবং আসামী রায়হান উদ্দিনকে থানায় নিয়ে আসে। উল্লেখিত ঘটনা সংক্রান্তে ভিকটিমের মাতা বাদী হইয়া লিখিত অভিযোগ দাখিল করিলে, দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৯, তারিখ-১৮/০৯/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশো/০৩) এর ৭/৯(৩)/৩০ রুজু হয়। আসামী রায়হান উদ্দিন (২০) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জনাব কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।



