সিলেট জেলা
গোলাপগঞ্জের পৌর মেয়র রাবেলের উপর বহিষ্কারাদেশ স্থগিত

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর আরোপিত বহিস্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রাবেলের আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ আদেশ দেন উচ্চ আদালত।
বিষয়টি নিশ্চিত করে রাবেলের আইনজীবী ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু বলেন, বহিস্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশনা দিয়েছেন আদালত। তবে নির্দেশনার কপিটি এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি।
তিনি জানান, হাইকোর্টের ২৭ নম্বর কোর্টের বিচাপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিবিশন বেঞ্চ মঙ্গলবার দুপুরে তাঁর মেয়র পদের উপর আরোপিত স্থগিতাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। এর প্রেক্ষিতে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে বহাল থাকতে রাবেলের আর কোনো আইনি বাধা নেই।
রাবেলের পক্ষে অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট খান উজ্জল ও অ্যাডভোকেট শাহ নাবিলা কাশফি।



