সিলেট জেলা
গোয়াইনঘাটে উপজেলা চেয়ারম্যান ফারুকের নিজস্ব তহবিল থেকে গৃহবন্দী পরিবারে ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: বিশ্বব্যাপি করোনাভাইরাসের আক্রমণের কারণে যারা গৃহে অবস্থান করছেন। তাদের মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিজস্ব তহবিল থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।
তিনি বৃহস্পতিবার উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খেটে খাওয়া, কর্মজীবী ও শ্রমজীবি বেশ কিছু পারিবারে সরকারি সাহায্যের পাশাপাশি নিজের তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেন। অসহায় ও দুস্ত পরিবারে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি পৃথিবীর মানুষের কল্যাণ ও রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
পাশাপাশি তার নিজস্ব পরিবার বর্গের জন্য সবাই আর্শীবাদ কামনা করেন।



