দক্ষিণ সুরমায় ২’শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট :: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণে মহামারী চলছে। নিম্নআয়ের মানুষদের জন্য বাংলাদেশ এপেক্স জেলা-৪ এর উদ্যোগে জেলা গভর্নর এপে. শাহেদুর রহমানের এর নেতৃত্বে দক্ষিণ সুরমার বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবন ও সাবান।
বৃহস্পতিবার দিনব্যাপী দক্ষিণ সুরমার সিলাম, পুরান তেতলী গ্রামের প্রায় ২ শতাধিক গরীব-অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত এপেক্সিয়ান বৃন্দ সমাজের বিত্তবানদেরকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান এবং সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকার অনুরোধ জানান এবং সরকার প্রদত্ত সবধরনের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
এসময় পেক্সিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ুম চৌধুরী, অতীত গভর্নর-৪ এপে. কামরুল ইসলাম, অতীত গভর্নর এপে. আহমেদ জাকারিয়া, অতীত গভর্নর এপে. জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি এপে. মো. নাজমুল হুদা, এপে. আব্দুস সবুর, এপে. এড. জালাল উদ্দীন, এপে. শাহ মো. লোকমান আলী, এপে. এ কে আজাদ ফাহিম, এপে. লায়েক মাহমুদ, এপে. বদরুল ইসলাম, এপে. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।



