আন্তর্জাতিক

চ্যানেলে আটকা পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স

চ্যানেলে আ’ট’কা পড়া যু’ক্তরাজ্য অ’ভিমুখী ১৩৮ অ’ভিবাসীকে উ’দ্ধার করেছে ফ্রান্স। দেশটির বিভিন্ন নৌযানের সাহায্যে তাদের উ’দ্ধার করা হয়।

অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফরাসি কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার তাদেরকে জানানো হয়েছিল যে এই চ্যানেল অ’তিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আ’ট’কা পড়েছে। ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোট অ’ভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে আনে।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পু’লিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অ’ভিবাসীদের উ’দ্ধারের পর তাদের গ্রহণ করেছে।

চ্যানেল অ’তিক্রমকারি গুপ্ত অ’ভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ বছর তাদের মধ্যে স’ম্পর্কের অবনতি ঘটে।

গত মাসে ২৭ অ’ভিবাসী প্রা’ণ হারিয়েছেন। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উ’দ্ধার করা হয়। এর ফলে চ্যানেল অ’তিক্রমের আড়ালে মানব চো’রাকারবারী নীতিমালা প্রশ্নে প্যারিস ও লন্ডন নতুন করে পাল্টাপাল্টি অ’ভিযোগ করে।

২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অ’ভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর এক হাজার ১৮৫ অ’ভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button