অপরাধআইনসিলেট জেলা

জাফলংয়ে ১১০ পিস ইয়াবাসহ আলী আকর নামে এক’যুবক আটক

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি ,:
সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম আলী আকবর (২৭)। ‌ গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন’র কুনকুড়ি গ্রামের মৃত ছোবহান মিয়ার ছেলে সে দীর্ঘদিন ধরে পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথরটিলা গ্রামের আরজু মিয়ার বাসা ভাড়া নিয়ে থাকছে বলে জানা’যায়। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিকনির্দেশনায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় ও এ এস আই মারুফ আল মুকিত এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে১১০ পিস ইয়াবাসহ আলী আকবরকে আটক করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button