জৈন্তাপুরের ৫টি ইউপি নির্বাচনে ৩টিতে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা


জৈন্তাপুর প্রতিনিধিঃসিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ৫ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দল আ.লীগ প্রার্থীদের পথের কাটা বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী প্রচারনার শেষ দিকে ব্যস্ত সময়ে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে প্রতীকের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আঞ্চলিকতা। মাঠে থাকছেন ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আইনশৃংখলায় থাকবে ৪স্তরের নিরাপত্তা।
ঘোষিত তপশিল অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনে ৩৯জন ও সাধারণ সদস্য পদে ২১৬জন প্রতিদন্ধিতা করছেন। পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। লিফলেট হাতে প্রার্থীরা শেষ মুহুর্তে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ২৫ নভেম্বর পর্যন্ত সর্ব শেষ সভা, সমাবেশ ও মিছিল করতে দেখা গেছে। এবারের নির্বাচনে সব কটি ইউনিয়নে আওয়মীলীগের প্রধান প্রতিদন্ধি হয়ে দাড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্বতন্ত্র প্রার্থীরা। সাধারণ ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, ২নং জৈন্তাপুর ইউপিতে যে তিন জন প্রার্থী ভোটারদের মন জয় করে নিয়েছেন তারা হলেন জাতীয় পার্টি সমর্তিত স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম (আনারস), বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন (ঘোড়া), আওয়ামীলীগের মনোনিত উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা (নৌকা) এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ (টেবিল ফ্যান)। ৩নং চারিকাটা ইউপিতে ৩জন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধে এগিয়ে রয়েছেন জাসদ নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতান করিম (দুটিপাতা), বিএনপি নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল (অটোরিক্সা সিএনজি), আওয়ামীলীগের মনোনিত সিরাজুল ইসলামের (নৌকা)। ৪নং দরবস্ত ইউপিতে তিন জন প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে দুই বন্ধুর মধ্যে তারা হলেন আওয়ামীলীগ মনোনিতা কুতুব উদ্দিন (নৌকা) ও অপর বন্ধু উপজেলা যুবদলের আহবায়ক বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বাহারুল আলম বাহার (আনারস) এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত প্রার্থী মাওলানা মাসুদ আযহার (খেজুরগাছ)। ৫নং ফতেপুর ইউপিতে দুই জন প্রার্থীর মধ্যে শেষ লড়াই হবে আওয়ামীলীগ মনোনিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ (নৌকা) ও ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (ঘোড়া)। ৬নং চিকনাগুল ইউপিতে চার জন প্রার্থীর মধ্যে এগিয়ে আছেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এবিএম জাকারিয়া (চশমা), আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী (নৌকা), আ.লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ (দুটিপাতা), স্বতন্ত্র প্রার্থী হাফেজ মো. আব্দুল মুছাব্বির (ফরিদ) (মোটর সাইকেল)। এছাড়া থেমে নেই সাধরণ সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করতে। প্রতিটি ওয়ার্ডে প্রতিদন্ধিতা করছেন ৫ থেকে ৮জন প্রার্থী।
এদিকে একটি অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন সহ উপজেলা প্রশাসন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক’র সাথে আলাপকালে তিনি বলেন একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক নির্বাচনী আচরনবিধির তদারকি করবেন। একই সাথে সার্বিক আইনশৃংখলা রক্ষায় পুলিশ,বিজিবি, র্যাব এবং আনসার বিডিভি কাজ করবে।
অন্যেিক উপজেলা নির্বাহী নির্বাচন অফিসার আবুল হাসনাত জানিয়েছেন নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্য প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের যাবতীয় সরঞ্জাম মজুদ রয়েছে এবং ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্র ভোট গ্রহনের জন্য প্রস্তুত রয়েছে।



