সারাদেশসিলেট জেলাসিলেট বিভাগ

জৈন্তাপুরে অসহায় কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

জৈন্তাপুরে অসহায় কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
 ডেস্ক নিউজ : করোনা ভাইরাসে কারনে সিলেট জেলাকে লকডাউন ঘোষনার সাথে সাথে জৈন্তাপুর উপজেলা ও এর আওতায় চলে আসে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং দরিদ্র পরিবার গুলোতে দেখা দেয় খাদ্য সংকট। এসব পরিবার গুলোর মধ্যে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের‘র ৪নং ওয়ার্ডের সদস্য মুহিবুর হক মুহিব ১৭ই মে রোববার জেলা পরিষদ ডাক বাংলো মাঠে সকাল ১১ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, এ নিয়ে ৪নং ওয়ার্ডের ৩৯০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া (ভারপ্রাপ্ত), ইউপি সদস্য গোলাম সোবানী, হুমায়ুন কবির খান, শওকত আলী, বিলাল আহমদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button