জৈন্তাপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ব্যবসায়ী
জৈন্তাপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ব্যবসায়ী


জৈন্তাপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায়
চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ব্যবসায়ী
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে আওয়ামীলীগ সরকার দলীয় ক্যাডারদের রোষানলে পড়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন এক ব্যবসায়ী। চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর গত ৩ অক্টোবর হামলা চালিয়েছে আওয়ামী দুর্ববৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারনে থানায় কোন অভিযোগ দিতে না পেরে আদালতে অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী আব্দুল খালিক (৪৮)। তিনি জৈন্তাপুর উপজেলার বাউরভাগ কাটাখালের রফিকুল হকের পুত্র। অভিযোগে তিনি আওয়ামীলীগের অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করেছেন।
অভিযোগে আব্দুল খালিক উল্লেখ করেছেন আসামীরা আওয়ামীলীগ সরকার আমলে টেন্ডার কারসাজি, চোরাচালান, ভূমি জবর দখল, চাঁদাবাজী ছিল তাদের নিত্যদিনের পেশা। ব্যবসায়ী আব্দুল খালিকের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজারস্থ্য তাসনিম স্টোন ক্রাশার ও জৈন্তপুরের মেসার্স তাসনিম মেডিসিন কর্ণারে হামলা, ভাংচুর ও লোটপাট করে। স্থানীয় এমপির এই পেটোয়া বাহিনী আওয়ামীলীগের দাপট দেখিয়ে এলাকার বিভিন্ন অপকর্ম করে ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করে থাকে।
ব্যবসায়ী আব্দুল খালিকের কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবী করে হামলা চালায় এবং ভাংচুর সহ প্রতিষ্ঠানে ক্যাশ থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। হামলার পর আহত ব্যবসায়ীকে স্থানীয় জনতা প্রথমে জৈন্তাপুর উপজেলা হাসপাতাল এবং পরে সিলেট শহরে নিয়ে উন্নত চিকিৎসা প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা এই দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূল শাস্তি দাবী করেন।



