সিলেট জেলা
জৈন্তাপুরে জাতীয় শোক বিদস উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ২০২২ ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুৃজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ লক্ষে ১৫ আগষ্ট সোমবার বিকাল ৩টায় ৪৮ বিজিবির জৈন্তাপুর ডিবির হাওড় বিওপির তত্তবধানে ২৫০ গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী
বিতরণ করেন বিজিবি সিলেট সেক্টরের অধিনায়ক লেঃ কর্ণেল জি.এইচ.এম সেলিম হাসান, ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী, উপ-অধিনায়ক মেজর বিএম সাফিন
মনোয়ার, ডিবির হাওড় বিওপির কমান্ডার হাবিলদার ইফতিয়ার রহমান। এসময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



