জৈন্তাপুরে বালু বোঝাই ট্রাক থেকে ভারতীয় শাড়ী সহ প্রশাধনী সামগ্রী উদ্ধার, আটক ১


জৈন্তাপুরে প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বালু ভতি ট্রাক থেকে
অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী সহ প্রসাধুনী সামগ্রী উদ্ধার করা
হয়েছে। এসময় কোন চোরাকারবারীকে আটক করা না গেলেও গাড়ী চালক কে আটক করে
পুলিশ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে যানা যায়, ১৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর
সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদ
এবং শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফৌর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের
পাকড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে বালু দিয়ে ঢেকে অভিনব
কায়দায় ভারতীয় প্রসাধুনী ও শাড়ী বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে
আসে। আটক ট্রাকের চালক জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর
রহমানের ছেলে রাহেল (২২)। আটক ট্রাক থানায় নিয়ে আসার পর কানাইঘাট
সার্কেলের সিনিয়র এ.এস.পি আব্দুল করিম, জৈন্তপুর মডেল থানার অফিসার
ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপোক্টর (তদন্ত)
আব্দুর রব এর উপস্থিতিতে পুলিশ বালু সরিয়ে ট্রাকের বডীতে সুকৌশলে পলিথিন
দিয়ে ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধুনী সামগ্রী ও শাড়ীর উদ্ধার
করেন। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে, চোরাই
মালামাল পরিবহনের জন্য নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়। কানাইঘাট
সার্কেলের সিনিয়র এ.এস.পি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার
ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল
মহাসড়কের পাকড়ী এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিনব কায়দায় বালু চাপা দিয়ে
ভারতীয় কসমেট্রিক্স ও শাড়ী বোঝাই ট্রাক সহ ১জন আটক করা হয়। আটক মালামালের
জব্দ তালিকা প্রস্তুত এর মাধ্যমে চোরাকারবারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা
আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত
অভিযান অব্যাহত রেখেছে। ধারনা করা হচ্ছে বালু সহ ভারতীয় এই মালামাল
গোয়াইনঘাট উপজেলার পাচসেউতি বাজার থেকে সারীঘাট হয়ে সিলেটের উদ্দেশ্যে
রওয়ানা করে।



