সিলেট জেলা

জৈন্তাপুরে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধ

জৈন্তাপুরে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

জৈন্তাপুরে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধিঃ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কর্মীরা  দালাল নয়, তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে জৈন্তাপুর অঞ্চলের  রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে । ১১ মে সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের বিজয় স্বরনি পয়েন্টে জৈন্তাপুর উপজেলা ফারিয়া সমিতির উদ্যোগে এক  মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুরুল আমিন।  ফরিয়ার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর ফারিয়ার সিনিয়র সহ সভাপতি মোঃ সাবুল, সহ সভাপতি সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, উপদেষ্টা মন্ডলীর সদস মোঃ রায়হান পারভেজ, মোঃ ফিরোজ আহমেদ,  নিমাই চন্দ্র প্রমুখ । বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা পেশাজীবী হিসেবে চিকিৎসকদের কাছে বিভিন্ন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেন। দেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও গ্রামাঞ্চল পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button