সিলেট বিভাগ

শেরপুর রানাপিংয়ে মাহফুজ আহমদ চৌধুরীর বাড়িতে হামলা-ভাংচুর, পুলিশি তল্লাশির অভিযোগ

শেরপুর রানাপিংয়ে মাহফুজ আহমদ চৌধুরীর বাড়িতে হামলা-ভাংচুর, পুলিশি তল্লাশির অভিযোগ

শেরপুর রানাপিংয়ে মাহফুজ আহমদ চৌধুরীর বাড়িতে হামলা-ভাংচুর, পুলিশি তল্লাশির অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শেরপুর রানাপিংয়ে মাহফুজ আহমদ চৌধুরীর বাড়িতে হামলা, ভাংচুর ও পুলিশি তল্লাশির নামে হয়রানির অভিযোগ উঠেছে। বাড়িতে বর্তমানে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন বারবার গিয়ে ঘরবাড়ি ভাংচুর ও তছনছ করছে বলে দাবি করেছে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন।

রাজনৈতিক মামলার আসামি হওয়ায় মাহফুজ আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাড়িছাড়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রায় প্রতি সপ্তাহে তাকে গ্রেফতারের জন্য বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।

এ বিষয়ে তার আইনজীবী মোঃ রুকন মিয়া বলেন, “মামলার কারণে দেশে ফিরলেই তিনি গ্রেফতার হবেন। বর্তমান পরিস্থিতিতে জামিন পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি শত্রুপক্ষের হাতে প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। তাই কোনো অবস্থাতেই তার দেশে আসা উচিত হবে না।”

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বারবার তল্লাশির কারণ জানতে চাইলে তিনি বলেন, “উপর মহলের নির্দেশ থাকায় তাকে গ্রেফতারের জন্যই পুলিশ বাড়ীতে যাচ্ছে।” একইসাথে পরিবারকে হয়রানির অভিযোগ অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ এপ্রিল মাহফুজ আহমদ চৌধুরীর বাড়ির সামনের রাস্তা দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন একই গ্রামের আশফাক আহমদ চৌধুরী, রেদোয়ান আহমদ চৌধুরী, জুয়েল আহমদসহ কয়েকজন রাস্তা দখলের চেষ্টা করলে মাহফুজ আহমদ প্রতিবাদ করেন। এতে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে দাঙ্গা বাধানোর চেষ্টা করে।

ঘটনার পর মাহফুজ আহমদ চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। জিডি নং- ১৬, তারিখ: ১২/০৪/২০২৩ইং।

Related Articles

Leave a Reply

Back to top button