অপরাধআইনসিলেট বিভাগ

জৈন্তাপুরে হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানে সহ আটক

জৈন্তাপুরে হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানে সহ আটক

 

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর বিদেশী মাদ সহ নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতির ২ সহযোগীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর সোমবার রাত ১০ টায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তামাবিল সড়কের জৈন্তাপুর বাজারের ইউসুফ ভালগানাইজিং ওয়ার্কসপ এর সামনে অভিযান পরিচালনা করে একটি কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা-মেট্রো গ- ১৪-৬৯৯৮) আটক করে তল্লাশী চালায়।  এ সময় প্রাইভেট কারে থাকা তিন ব্যাক্তির নিকট হইতে ৫০০ মি.লি ২ বোতল ব‍্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও ৭৫০ মি.লি হোয়াইট ওয়াইন স্পার্কলার ব্রন্ডের ১ বোতল সহ মোট ৩ বোতল ভারতিয় মদ উদ্ধার করে।
আটককৃতরা হলেন, বর্তমান সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার ছেলে নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি হাবিবুর রহমান (৩৮), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), একি ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মদ সহ আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানা একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার আটক ৩জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button